নোটিশ:
শিরোনামঃ
নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ আকভানের পরবর্তী বৃষ্টিতে আমন কাটায় বিলম্ব, শস্যক্ষতির আশঙ্কা বায়োগ্যাস পল্লি গড়তে হলে আগে চাই স্থানীয় সক্ষমতা ও জবাবদিহি জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামে গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার পরিকল্পনা শিক্ষা-স্বাস্থ্য-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে তুরস্ক যাচ্ছে ১৫ সদস্যের বাংলাদেশি দল

বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল: এন সি পি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৭ বার দেখা হয়েছে
জাতীয় নাগরিক পার্টি - এন সি পি এর আত্মপ্রকাশ
জাতীয় নাগরিক পার্টি - এন সি পি এর আত্মপ্রকাশ

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল নতুন ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ বা এন সি পি । বিকেল ৪টা ২০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান ডাঙ্গাল এবং ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ

বিপুলসংখ্যক ছাত্র-জনতা পতাকা হাতে স্লোগান দিতে দিতে মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েত হয়। অনুষ্ঠানে অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহ-সভাপতি জসিম উদ্দিন এবং আরও অনেকে।

নতুন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। সদস্য সচিব হিসেবে আছেন আখতার হোসেন। দলটির প্রধান সমন্বয়কারী হিসেবে নাসীরুদ্দীন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে নির্বাচিত করা হয়েছে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণ-আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সবাইকে নিজ নিজ ধর্মমতে তাঁদের জন্য দোয়া করতে বলা হয়।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। পাচার ও লুটপাটবিরোধী উৎপাদনশীল অর্থনীতি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।”

আত্মপ্রকাশ অনুষ্ঠানের জন্য সংসদের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়, যার ফলে আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রাথমিকভাবে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা ১৫১ থেকে ২০১ জনের মধ্যে নির্ধারিত হতে পারে বলে জানিয়েছেন দলটির নেতারা।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT