শেখ হাসিনার পাসপোর্ট বাতিল ঘোষণা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেখ হাসিনার পাসপোর্ট বাতিল ঘোষণা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৫৭ বার দেখা হয়েছে
শেখ হাসিনার পাসপোর্ট বাতিল ঘোষণা
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময় গুম ও জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এদের মধ্যে জুলাই বিপ্লবে গণহত্যায় সংশ্লিষ্ট ৭৫ জন এবং গুমের সঙ্গে যুক্ত ২২ জন অন্তর্ভুক্ত।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট (লাল পাসপোর্ট) বাতিল করা হয়েছে এবং এটি ভারতের কাছে জানানো হয়েছে। ভারত শেখ হাসিনার জন্য একটি ট্রাভেল পাস ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

আজাদ মজুমদার আরও জানান, ই-পাসপোর্টের জন্য নতুন এসএমএস সেবা বুধবার থেকে শুরু হবে, যা বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের হয়রানি কমাবে। প্রবাসীদের জন্য ১ লাখ ৯৭ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ছাপানোর অপেক্ষা ছিল, যার মধ্যে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট ইতোমধ্যে দূতাবাসে পাঠানো হয়েছে এবং সেগুলো শিগগির বিতরণ শুরু হবে।

তিনি বলেন, পাসপোর্ট অফিসকে দালাল মুক্ত করার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। দালাল চক্রের সমস্যার সমাধানে আউটসোর্সিংয়ের মাধ্যমে এজেন্ট নিয়োগ করা হবে, যারা আবেদনকারীদের সহায়তা করবে। এতে দালাল চক্রের কার্যক্রম অনেকটাই কমে আসবে।

শিশুদের পাসপোর্ট ইস্যু নিয়ে, যেখানে পিতামাতার জন্মসনদ অনলাইনে নেই, এই সমস্যা পাসপোর্ট অফিসের নজরে আনা হবে বলে তিনি জানান।

পুলিশ ভেরিফিকেশন প্রসঙ্গে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এটি বাংলাদেশের জাতীয়তা যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া প্রতিরোধে এটি অপরিহার্য। তবে, এটি কখনো কখনো হয়রানির কারণ হয়ে দাঁড়ায়, যা সমাধানের প্রচেষ্টা চলছে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT