‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, মোল্লাহাট রণক্ষেত্র - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, বাগেরহাটের মোল্লাহাট রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৮১ বার দেখা হয়েছে
‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা

বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছানোর পর স্থানীয় সন্ত্রাসীরা গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং কিছু গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তের মধ্যেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।

শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট এলাকায় পৌঁছানোর সময় আগে থেকে প্রস্তুত থাকা সন্ত্রাসীরা এই হামলা চালায়। তাদের অভিযোগ, স্থানীয়রা সন্ত্রাসীদের সহায়তা করেছে এবং ঘটনাটি থানার সামনে ঘটলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।

বৈষম্যবিরোধী আন্দোলনের খুলনা অঞ্চলের সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, “খুলনা থেকে আমাদের বহর শান্তিপূর্ণভাবে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছিল। পথে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে অনেকেই আহত হয়েছেন। এই আক্রমণ ফ্যাসিবাদী সরকারের দোসরদের কাজ।”

আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, “এই হামলা পরিকল্পিত। কোনো বাধাই আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে। এর বিচার দ্রুত করতে হবে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করবে।”

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT