নোটিশ:
শিরোনামঃ
জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, হামলা অব্যাহত থাকার কথা কিয়েভের জ্বালানি মূল্য ও ঋণের চাপ সামনে রেখে ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক দেশে চিকিৎসার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সরকারের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর আইটি, সার ও জ্বালানি খাতে জাপানের মারুবেনিকে বিনিয়োগের আহ্বান সমুদ্র, নদী ও স্থলবন্দরের সমন্বয়ে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকার রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুবিতে মহালয়া উদযাপন ও প্রবীণদের অন্নপ্রসাদ

হামাস ও ফাতাহ এর মধ্যে চাই সীসাঢালা প্রাচীরের মতো ঐক্য

মাহিন সরকার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৭৭ বার দেখা হয়েছে
ফাতাহ ও হামাস ঐক্য
ইসরায়েলের সাথে যুদ্ধবিরতিতে যাচ্ছে হামাস। এটা অবশ্যই ইসরায়েলের নৈতিক পরাজয়। ফিলিস্তিনিদের ভাগ্যটাই এমন যে তাদের এই সিজফায়ারের মধ্যেও ওদের বর্বরতা সহ্য করতে হবে। হামাস হলো বিপ্লবী সংগঠন। তারা পাল্টা আঘাতে বিশ্বাসী।
ফাতাহ আসলে নীতিগতভাবে কতটা তাদের সাথে যায় সেটাই দেখার বিষয়। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটি দেশ যত ছোট এবং কম জনসংখ্যারই হোক না কেন, তারা যদি এক এবং ঐক্যবদ্ধ থাকে তাহলে তাদেরকে কেউ মুছে দিতে পারবে না। পৃথিবীর মানুষ ফাতাহকেও হামাসের মতো বিপ্লবী হিসেবে দেখতে চায়, দুর্ভাগ্যবশত তারা বিগ ব্রাদারদের সাথে নিরুপায় হয়ে বিভিন্ন চুক্তিতে জড়িয়েছে — যেটা তাদের বিপ্লবী রূপকে অনেকটা স্তিমিত করেছে।
পৃথিবীর মানুষ বিপ্লবী হামাস এবং ফাতাহর মধ্যে সীসাঢালা প্রাচীরের মতো ঐক্য চায়। নীতিগতভাবে তাদেরকে এক থাকতে হবে, থাকতেই হবে।

ফাতাহ ও হামাসের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হলে তা ফিলিস্তিনিদের জন্য এক নতুন দিশা দেখাতে পারে। এই ঐক্য তাদের স্বাধীনতা সংগ্রামকে শক্তিশালী করবে এবং ইসরায়েলের বিরুদ্ধে আরও দৃঢ় অবস্থান নিতে সহায়তা করবে। যদিও দুই সংগঠনের মধ্যে মতপার্থক্য রয়েছে, তবে ফিলিস্তিনিদের স্বাধীনতা ও সমৃদ্ধির জন্য ঐক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পৃথিবী জানে, যদি ফাতাহ ও হামাস একযোগে কাজ করে, তাহলে তাদের সংগ্রাম আরও শক্তিশালী হবে এবং তারা আন্তর্জাতিক স্তরে বড় ধরনের সমর্থন পেতে সক্ষম হবে। অতীতে তারা বিভিন্ন কারণে বিভক্ত হলেও, বর্তমান পরিস্থিতি তাদের ঐক্যের প্রয়োজনীয়তা প্রমাণ করেছে। একসঙ্গে, তারা একটি শক্তিশালী এবং কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে।

লেখক: সমন্বয়ক, জুলাই বিপ্লব

আমাদের পথ চলায় সঙ্গী হন আপনিও:

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT