বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্বোরআন হাফেজ তাকরিম এর মৃত্যু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্বোরআন হাফেজ তাকরিম এর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১১ বার দেখা হয়েছে
বাগেরহাটে ক্বোরআনে হাফেজ তাকরীমের মৃত্যু, ক্বোরআন হাফেজ তাকরিম এর মৃত্যু
বাগেরহাটে ক্বোরআনে হাফেজ তাকরীমের মৃত্যু

 ক্বোরআন হাফেজ তাকরিম এর মৃত্যু! বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তাকরিম শেখ (২০) নামে এক কুরআন হাফেজের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইন মেরামতের সময় দুর্ঘটনাটি ঘটে।

নিহত হাফেজ তাকরিম শেখ উপজেলার লখপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মাদ্রাসা শিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে। তিনি ভবনা দালিখ মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিলেন এবং খুলনার রায়ের মহল হাফিজিয়া মাদ্রাসা থেকে ৩০ পারা কুরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি গ্রহণ করেন।

যেভাবে দুর্ঘটনা ঘটল?

নিহতের পরিবার জানায়, বিকেল ৪টার দিকে তাকরিম শেখ ঘরের বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলেন। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকরিমকে মৃত ঘোষণা করেন।

এলাকায় শোকের ছায়া

 ক্বোরআন হাফেজ তাকরিম এর মৃত্যু তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, তিনি খুবই ভদ্র ও মেধাবী ছিলেন। তার মৃত্যুতে স্থানীয়রা গভীরভাবে শোকাহত।

পুলিশের বক্তব্য

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জানান, “ঘরে বিদ্যুতের কাজ করার সময় মৃত্যুর ঘটনাটি আমরা শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

এই মর্মান্তিক দুর্ঘটনা সকলের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে মনে করছেন স্থানীয়রা

রিলের ফাঁদে হারানো প্রজন্ম: স্কিল ডেভেলপমেন্ট এর সময় কোথায়?

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT