নোটিশ:
শিরোনামঃ
চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই এসডিজি অর্জনে সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের মৌসুমি ফল উৎসব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে ‘মৌসুমি ফল উৎসব–২০২৬’ পালিত হয়েছে। অনুষ্ঠানে আম, জাম, কাঁঠাল, লিচু, আনার, আঙ্গুর, আনারস ও তালের ডাবসহ নানা মৌসুমি ফলের সমাহারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, শিক্ষক সমিতির সদস্য সচিব ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দীন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলম, কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দীন বলেন, ‘ক্যাম্পাসে এটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। এমন আয়োজনকে সাধুবাদ জানাই।’ তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও ভাবমূর্তি রক্ষায় প্রশাসন, শিক্ষক ও অন্যান্য অংশীজনের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করেন।

ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন সাংবাদিকতাকে সমাজের দর্পণ উল্লেখ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রেস ক্লাবের ভূমিকার প্রশংসা করেন।

কুবি প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব সবসময় নৈতিকতা ধারণ করে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে কাজ করে যাচ্ছে। প্রেস ক্লাব সৃজনশীল ও শিক্ষাবান্ধব কার্যক্রমে বিশ্বাস করে। আমরা চাই, ক্যাম্পাসে সৌহার্দ্য, সহমর্মিতা ও সাংস্কৃতিক পরিবেশ আরও সমৃদ্ধ হোক।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT