নোটিশ:

কুবির আইন বিভাগের ৭২ শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের চার ব্যাচ থেকে মোট ৭২ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার সারা দেশ থেকে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

কুবির আইন বিভাগের ১০ম ব্যাচ থেকে ১০ জন, ১১শ ব্যাচ থেকে ৯ জন, ১২শ ব্যাচ থেকে ২৮ জন এবং ১৩শ ব্যাচ থেকে ২৫ জনসহ মোট ৭২ শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১৫ থেকে ৩০ নভেম্বর এবং ২০২৬ সালের ১৩ থেকে ১৪ মার্চ পর্যন্ত বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত ভাইভা পরীক্ষায় নির্ধারিত রোল নম্বরধারী প্রার্থীরা উত্তীর্ণ হন।

আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সাদিয়া তাবাসসুম বলেন, আইন বিভাগ শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াতে অবদান রাখছে এবং শিক্ষার্থীদের এই সাফল্যে বিভাগ গর্বিত।

২০১৬ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একাডেমিক কার্যক্রম শুরু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT