নোটিশ:
শিরোনামঃ
জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, হামলা অব্যাহত থাকার কথা কিয়েভের জ্বালানি মূল্য ও ঋণের চাপ সামনে রেখে ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক দেশে চিকিৎসার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সরকারের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর আইটি, সার ও জ্বালানি খাতে জাপানের মারুবেনিকে বিনিয়োগের আহ্বান সমুদ্র, নদী ও স্থলবন্দরের সমন্বয়ে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকার রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুবিতে মহালয়া উদযাপন ও প্রবীণদের অন্নপ্রসাদ

আজ বায়তুল মোকাররমে বক্তব্য দেবেন মসজিদুল আকসার ইমাম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৯৬ বার দেখা হয়েছে
ফিলিস্তিন কর্তৃপক্ষ
শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী/ ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী ১০ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। আজ শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে একটি ইসলামী সম্মেলনে তিনি বক্তব্য দেবেন।

সূত্র জানিয়েছে, লন্ডনে বসবাসরত সিলেটের ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমদ খানের আমন্ত্রণে গত ২৯ ডিসেম্বর তিনি বাংলাদেশে আসেন। সফরের অংশ হিসেবে ইমাম ইয়াকুব ঢাকাসহ চট্টগ্রাম ও দেশের বিভিন্ন জেলায় ইসলামী সম্মেলন ও ওয়াজ মাহফিলে অংশ নিচ্ছেন।

গত ১ জানুয়ারি পর্যন্ত তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর, কক্সবাজার, চট্টগ্রামের হাটহাজারী, এবং কুমিল্লার দেবীদ্বার মাদ্রাসায় অনুষ্ঠিত মাহফিলে অংশ নেন। ৩১ ডিসেম্বর ফেনীর সোনাগাজীতে আল-হাসনাইন একাডেমির মাহফিলেও তার উপস্থিতি ছিল।

ঢাকার মোহাম্মদপুর, বসিলা, বনানি এবং সিলেটের সুনামগঞ্জ ও গোলাপগঞ্জে তিনি আরও কয়েকটি মাহফিলে অংশ নেবেন। ৭ জানুয়ারি তিনি গোলাপগঞ্জ দারুল উলুম মাদ্রাসা এবং সিলেটের কাজীর বাজার মাদ্রাসার মাহফিলে যোগ দেবেন।

মাওলানা ফরিদ আহমদ খান জানান, ৮ জানুয়ারি শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী ফিলিস্তিনে ফিরে যাবেন। তার আমন্ত্রণে ইমাম ইয়াকুব ২০১৮ সাল থেকে প্রায় প্রতি বছরই বাংলাদেশ সফর করছেন।

ফিলিস্তিন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে কিছু পর্যবেক্ষক ফিলিস্তিনে গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখতে পাচ্ছেন। তারা মনে করেন, এই পদক্ষেপটি আল জাজিরা এবং অন্যান্য স্বাধীন মিডিয়া প্রতিষ্ঠানের কাজের প্রতি চাপ সৃষ্টি করতে পারে।

বিশেষত, আল জাজিরা দীর্ঘদিন ধরে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষের খবর প্রকাশ করে আসছে এবং তার প্রতিবেদনগুলোর আন্তর্জাতিক স্তরে ব্যাপক প্রভাব রয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের অভিযোগ, আল জাজিরার প্রতিবেদনের কারণে বিভ্রান্তি এবং সংঘর্ষের পরিবেশ সৃষ্টি হচ্ছে।

তবে, গাজার পরিস্থিতি অনুযায়ী, সেখানে ফিলিস্তিন কর্তৃপক্ষের ক্ষমতা সীমিত থাকায় এই সিদ্ধান্তের বাস্তবায়ন সম্ভব নয় বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT