বিইউপি শিক্ষার্থী কবেরি হালদার কঙ্কার আন্তর্জাতিক সাফল্য - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

বিইউপি শিক্ষার্থী কবেরি হালদার কঙ্কার আন্তর্জাতিক সাফল্য

মাহিন আব্দুল্লাহ (বিইউপি প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩০০ বার দেখা হয়েছে
পদক হাতে বিইউপি শিক্ষার্থী কবেরি হালদার কঙ্কা
পদক হাতে বিইউপি শিক্ষার্থী কবেরি হালদার কঙ্কা
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর আইন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী কবেরি হালদার কঙ্কা ও তার দল আন্তর্জাতিক পর্যায়ে আয়োজিত ‘ওয়াটার হ্যাকাথন ২০২৫’ এ শীর্ষ ১১ ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।
এই প্রতিযোগিতাটি আয়োজন করেছে ব্র্যাক (BRAC), আইআরসি (IRC) এবং নেদারল্যান্ডস দূতাবাস, যেখানে বিশ্বজুড়ে ২৪৪টিরও বেশি দল অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক থেকে শুরু করে আন্তর্জাতিক মানের শিক্ষক ও উদ্যোক্তারা অংশ নেন।
কবেরি ও তার দলের উদ্ভাবিত সমাধানটি বাংলাদেশের ৫টি উপকূলীয় জেলায় বাস্তবায়নের জন্য বিবেচিত হচ্ছে, যা পানি সংকট মোকাবেলায় একটি কার্যকর পদক্ষেপ হতে পারে।
এই অর্জন কেবল কবেরির ব্যক্তিগত সাফল্য নয়, বরং বিইউপির শিক্ষার্থীদের দক্ষতা ও সম্ভাবনার আন্তর্জাতিক স্বীকৃতি বলেই বিবেচিত হচ্ছে।
একই মঞ্চে দাঁড়িয়ে, আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষাবিদ ও গবেষকদের সঙ্গে প্রতিযোগিতা করে তারা প্রমাণ করেছেন। স্বপ্ন দেখলে, চেষ্টা করলে, বাংলাদেশ থেকেও বিশ্বমঞ্চে সাফল্য অর্জন সম্ভব।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT